নিজস্ব প্রতিনিধি : গত ১লা জুলাই জাতীয় চিকিৎসক দিবসে আই এম এ বঙ্গীয় রাজ্য শাখার ব্যবস্থাপনায় রাজ্যের ১২০০শাখার মধ্যে মোট তেইশটি শাখার বর্ষীয়ান ও কর্মক্ষেত্রে সুপরিচিত তেইশ জন চিকিৎসকদের সম্মাননা জ্ঞাপন করা হয় পার্ক সার্কাশে কাছে ডক্টর বিধান চন্দ্র রায় আই এম এ ভবনে পশ্চিমবঙ্গের মানননীয় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় সহ একাধিক চিকিৎসক বিধায়কদের উপস্থিতিতে। প্রত্যেক চিকিসক সম্মানিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। স্বাস্থ্য ভাবনা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও আই এম এ, শ্রীরামপুর শাখার সভাপতি চিকিৎসক প্রদীপ কুমার দাস মহোদয়কেও ওই অনুষ্ঠানে সম্মানিত করা হয় তাঁর সুদীর্ঘ চিকিৎসক জীবনের কৃতকর্মের জন্যে। তাঁর সংক্ষিপ্ত ভাষণে তিনি জানান জাতীয় চিকিৎসক দিবসে এই সম্মাননা একটা বড় প্রাপ্তি একজন চিকিৎসক হিসাবে, এজন্যে তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন আই এম এ, বঙ্গীয় রাজ্য শাখার সকল পদাধিকারীদের সেইসঙ্গে শ্রীরামপুর শাখার পদাধিকারীদের ধন্যবাদ জানান তাঁর নামটি সুপারিশ করার জন্যে। এই প্রসঙ্গে উল্লেখ করেন চিকিৎসক দিবস পালনের প্রেক্ষাপট ও তাৎপর্যের বিষয়টি যেটি পিতৃদিবস, মাতৃদিবস, শিশুদিবস, নারীদিবস পালনের সঙ্গে সায়ুজ্য রেখে চিকিৎসক দিবস পালনের যথার্থতার বিষয়টি।



