রাখী সাহা
তরুণ বাঙালি বিজ্ঞানী প্রয়াত অধ্যাপক ড. নন্দিনী ঘোষের স্মরণে, ড. নন্দিনী ঘোষ ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৯ শে জুলাই কোন্নগর পাবলিক লাইব্রেরীর মিটিং হলে অনুষ্ঠিত হয়ে গেলো, ‘দৈনন্দিন ভুল এবং অভ্যাসাদি
যা আমাদের সুস্থ শরীর ও নিরাপদ জীবনের অন্তরায় ‘ বিষয়ক একটি সেমিনার। যেখানে বক্তব্য রাখেন , সুইডেনের মিড-সুইডেন ইউনিভার্সিটি সুন্ডসভল এর অধ্যাপক ডা: কৌস্তভ
দালাল । উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। অনুষ্ঠানে বিজ্ঞানী ড. নন্দিনী ঘোষের গবেষণার বিভিন্ন দিকের প্রতিও আলোকপাত করা হয় ।
ড. নন্দিনী ঘোষ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তথা নন্দিনীর পিতা অবসরপ্রাপ্ত আই এ এস সুদীপ ঘোষ বলেন , এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো , বিজ্ঞান ও
প্রযুক্তিকে প্রোমোট করা এবং বিজ্ঞানী ড. নন্দিনী ঘোষের নিজস্ব চিন্তাভাবনা ও আইডিয়াগুলিকে দেশ বিদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া ।
ড. নন্দিনী ঘোষের মা তথা
ড. নন্দিনী ঘোষ ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যাপক
ড. স্বাগতা ঘোষ বলেন,
ড. নন্দিনী ঘোষ যে শুধুমাত্র একজন অধ্যাপিকা ও বিজ্ঞানী ছিলেন তাই নয়, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী । তার সৃষ্টিশীল মানসিকতা, বিভিন্ন বিষয়ে লেখালেখি, গান , আঁকা, সাহিত্য ক্ষেত্রে তার চিন্তাভাবনা সত্যিই অনন্য । তার কবিতা , গল্প, প্রবন্ধ প্রভৃতি নিয়ে
‘নন্দিনী সমগ্ৰ ‘নামে একটি বইও প্রকাশিত হয়েছে। আমাদের লক্ষ্য হলো নন্দিনীর চিন্তাভাবনা ও কাজকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।
