
যথাযথ উৎসাহ উদ্দীপনা ও অগনিত ভক্ত সমাগমের মধ্য দিয়ে মায়াপুরে ঝুলন যাত্রা উৎসব
পুলক চক্রবর্তী, মায়াপুর:
২৩শে আগস্ট, রবিবার, ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্ব ব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ঝুলন যাত্রা উৎসব পালনের শুভারম্ভ হল।এবছর আজ থেকে ২৮শে আগষ্ট ২০২৬ শুক্রবার পর্যন্ত এই ছয় দিন ব্যাপী মহাসমারোহে যথাযথ ধর্মীয় মর্যাদায় উৎসাহ ও আনন্দের সঙ্গে ৪২ তম ঝুলন ও রাখী পূর্ণিমা উৎসব পালন করার শপথ নেওয়া হয়।বিকাল ৫ টায় চন্দ্রোদয় মন্দির থেকে শ্রী শ্রী রাধামাধব কে সঙ্গে করে এক বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে ঝুলন মন্ডপে নিয়ে যাওয়া হয় ।রাত্রি ৯টাপর্যন্ত চলবে ভোগ-রাগ,সন্ধ্যা আরতি,কীর্তন,দীপ দান,হিন্দোল ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনামূল্যে প্রসাদ বিতরণ ইত্যাদি কার্যক্রম সুসম্পন্ন হতে চলেছে।

দেশ বিদেশের বহু ভক্তবৃন্দ এই ঝুলন যাত্রা উৎসব ও আয়োজনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে, ভিড় সামলাতে ও শান্তি বজায় রাখতে কঠোর করা হয় নিরাপত্তা ব্যবস্থা ভক্তবৃন্দের স্বার্থে ।
রসিক গৌরাঙ্গ দাস, জনসংযোগ আধিকারিক, ইসকন, মায়াপুর, বলেন শ্রাবণ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত চলে ঝুলন যাত্রা উৎসব।বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে ঝুলন উৎসবের সূচনা কে সাক্ষী রেখে পুরান অনুসারে শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে অবতার রূপে
এই পৃথিবীতে আবির্ভূত হন এই পবিত্র আবির্ভাব যা শ্রীকৃষ্ণ ও রাধারাণী র মাধুরী ও প্রেম লীলা প্রকাশের পিঠ স্থান হিসেবে বৃন্দাবনে স্থাপিত তারই লীলা স্বরূপ ঝুলন যাত্রা পালিত হয়।রাধা কৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান-প্রদানের মাধ্যমে এই জীবজগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন,আর সেই লীলার নানা রূপ কলিযুগে ঝুলন যাত্রায় পরিবেশিত হয়।এবছর নিত্যানন্দ কুঠিরের পাশে বিস্তীর্ণ জায়গায় এই কৃত্রিম ঝুলন মণ্ডপ টি অবস্থিত।প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর,সুশীতল ছায়ানীড়,ফুল-ফলে
ভরা,বনরাজিতে সুসজ্জিত মনোমুগ্ধকর আলোক মালা ও কৃত্রিম ফোঁয়ারারঐক্যতানে দর্শনার্থীদের পৌঁছে দেবে এক অনন্য জ্যোতির্ময় জগতে। যার প্রতিটি প্রত্যক্ষ দর্শনে থাকছে অপার মহিমা। যার দর্শনে মনের মণিকোঠায়-ভেশে উঠেছে পরমেশ্বর ভগবান রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার পরম প্রেম এর স্বর্গীয় ছবি।ঝুলন প্রেমের উৎসব,মিলনের উৎসব,পরমাত্মার সঙ্গে জীবাত্মার মহামিলনের উৎসব।পরস্পরকে আপন করে নেওয়ার উৎসব।ঝুলন ও রাখী পূর্ণিমা উৎসব দেশ ভক্তি, আনন্দ ও আধ্যাত্মিক বিকাশ সাধনের উৎসব হয়ে উঠেছে দর্শনার্থীদের ভক্তবৃন্দের কাছে। মন্দির কর্তৃপক্ষের ভাষায় পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা এই যে ঝুলন ও রাখী পূর্ণিমা উৎসব প্রসারিত হোক সমাজ জীবনের প্রতিটি কোনে কোনে।বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হোক প্রেম,মৈত্রী,ভালোবাসা,দৃঢ় হোক মানব মেলবন্ধন।

এবছর ২৮শে আগষ্ট ২০২৬ শুক্রবার বিশেষ ভাবে বলরাম জয়ন্তী পালন করা হবে বলে জানিয়েছেন মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষ।
follow us : newspaper / facebook page/ website

