আবেগে ভাসলেন জাতীয় কংগ্রেস কর্মী, সমর্থকেরা
রাখী সাহা
শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সমর্থনে আজ গুমোডাঙ্গা ফুটবল মাঠে এক বিরাট জনসভা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শ্রীরামপুরের মাটিতে রাহুল গান্ধীকে পেয়ে খুশি জাতীয় কংগ্রেস কর্মী , সমর্থকেরা। প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘ প্রায় ২০ বছর পর জাতীয় কংগ্রেস ২৯৪টি আসনে প্রার্থী দিয়েছে। যার মধ্যে অতন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হলো শ্রীরামপুর। যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি নিজেই ।

রাহুল গান্ধী এদিন বলেন, বেঙ্গলকে আবার দেশের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল সেন্টারে পরিনত করতে হলে , এখানকার বেকার সমস্যা দূর করতে হলে পশ্চিমবঙ্গে ফের জাতীয় কংগ্রেসকে সরকার গঠনের সুযোগ করে দিতে হবে। আর পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের সরকার গঠন করার জন্য শুভঙ্কর সরকারকে বিপুল ভোটে জয়ী করুন। ওনার হাত শক্ত করুন।

এদিন এ আই সি সির সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীর বলেন, এখানকার টি এম সি সরকার এবং ভাজপা অনেক চেষ্টা করেছিল যাতে শ্রীরামপুরের মাটিতে রাহুল গান্ধী সভা করতে না পারেন , কিন্তু রাহুল গান্ধী আজ এখানে এসে শুভঙ্কর সরকারের সমর্থনে সভা করতে এসেছেন। এটাই সাহস , এটাই মানুষের প্রতি তার দায়বদ্ধতা। প্রচন্ড গরম উপেক্ষা করেও এদিন মানুষ দলে দলে যোগ দেন রাহুল গান্ধীর সভায়।

