শ্রীরামপুর নেতাজী মোড়ে পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হলো জল , মিষ্টি
অরূপ সাহা
শ্রীরামপুর পৌরসভার ২৭ নং ওয়ার্ডের নেতাজী মোড়ে বিজেপি নেতা পরাগতরু মিত্রের উদ্যোগে উল্টোরথে পথচলতি মানুষজনের হাতে তুলে দেওয়া হলো জল , মিষ্টি। এদিনের জলসত্রে উপস্থিত হয়ে সাধারণ মানুষের হাতে জল ও মিষ্টি তুলে দেন বিধায়ক দিলীপ সিং। বিধায়ক পরাগতরু মিত্রের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, পরাগতরু খুব ভালো কাজ করেছে। আজকে উল্টোরথে ও সাধারণ মানুষকে সেবা প্রদান করছে।

বিজেপি নেতা পরাগতরু মিত্র বলেন, আমরা আজ উল্টোরথের শুভ দিনে হিন্দু ধর্মের সংস্কৃতি অনুসারে জল মিষ্টি সহযোগে নরনারায়ন সেবা করলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য , আমাদের বিধায়ক দিলীপ সিং যেসকল সেবামূলক কার্যক্রম নিচ্ছেন তার অংশীদার হতে পেরে আমরা খুশি।


