শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল পরিদর্শনে শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য্য
নিজস্ব প্রতিনিধি, ১৬ই মে : শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল পরিদর্শনে আসেন নবনির্বাচিত বিধায়ক শ্রী ভাস্কর ভট্টাচার্য। হাসপাতাল ঘুরিয়ে দেখান হাসপাতালের সহসম্পাদক গৌতম সরকার। সিটি স্ক্যান মেশিন, ব্লাড সেন্টার, অপারেশন থিয়েটার, আই সি ইউ, ডায়ালিসিস ইউনিট, জেনারেল ওয়ার্ড, অক্সিজেন প্ল্যান্ট ঘুরে দেখে বিধায় উচ্ছ্বসিত প্রসংশা করেন। শ্রমজীবী হাসপাতালের সঙ্গে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

করোনার আগে শ্রমজীবী হাসপাতালে ক্যাথল্যাব ইউনিট ছিল, কিন্তু করোনাকালে তা খারাপ হয়ে যায়, জেনে বিধায়ক নতুন করে ক্যাথল্যাব ইউনিট চালু করার কাজে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। ব্যাক্তিগতভাবে অর্থ সাহায্যের কথাও বলেন।
হাসপাতালের সহসম্পাদক গৌতম সরকার বলেন, উনি শ্রীরামপুরের বাসিন্দা, উনি বিধায়ক হওয়ার অনেক আগে থেকেই হাসপাতালের পাশে আছেন, ২০১১ সালে হাসপাতাল গড়ে তোলার কাজে অনুদানও দিয়েছেন। ওনার আন্তরিকতায় আমরা খুশি।

