নিজস্ব প্রতিনিধি: আজ শ্রীরামপুরের মহকুমাশাসক শম্ভুদীপ
সরকারের কাছে মেইল পাঠিয়ে পদত্যাগ করলেন শ্রীরামপুরের পৌরপ্রধান গিরিধারী সাহা ও উপপৌরপ্রধান উত্তম নাগ ।

পৌরপ্রধান গিরিধারী সাহার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই আমার শ্রীরামপুরের সকল কাউন্সিলর , প্রশাসনিক কর্মচারী, জনগণ ও মিডিয়া বন্ধুদের – যারা এতদিন আমাকে এই পৌরবোর্ড চালাতে সহযোগিতা করেছেন। সবসময় আমরা চেষ্টা করছি শ্রীরামপুরের মানুষকে পরিষেবা প্রদান করতে । কিন্তু এখন বেশ কিছু কারনে আমরা ঠিকমত পরিষেবা প্রদান করতে পারছি না , তাই আজ আমি এবং ভাইস চেয়ারম্যান উত্তম নাগ পদত্যাগ করলাম। সকলে ভালো থাকুন।

AakashBarta #SeramporeMunicipality #Chairman #GiridhariSaha #ViceChairman #UttamNag #সংবাদ সাহিত্য ও সংস্কৃতি
