চুঁচুড়া: উন্নত চিকিৎসার সুযোগ যাতে জেলার সাধারণ মানুষের নাগালের মধ্যে আসে, সেই লক্ষ্যেই নতুন উদ্যোগ নিল এসআরএম গ্লোবাল হসপিটাল। আধুনিক চিকিৎসা পরিকাঠামো ও উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে সংস্থাটি
আজ চুঁচুড়ার একটি ব্যাঙ্কয়েট হলে এই উপলক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার বিশিষ্ট চিকিৎসকগন। তাঁদের সঙ্গে চিকিৎসা পরিষেবার প্রসার ও সংস্থার আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সংস্থার এক আধিকারিক জানান, তাঁদের মূল হাসপাতালটি চেন্নাইয়ে অবস্থিত। কিন্তু হুগলি জেলা ও তার আশপাশের এলাকার রোগীদের যাতে চিকিৎসার প্রয়োজনে সহজে যোগাযোগ করতে কোনও অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখেই চুঁচুড়ায় একটি বিভাগ চালু করা হয়েছে। এর মাধ্যমে রোগীদের হাসপাতালের সঙ্গে যোগাযোগ ও চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা পাওয়ার পথ আরও সহজ হবে।
তিনি আরও জানান, সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত নাগরিকদের সরকারি নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী আধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়াই তাঁদের অন্যতম প্রধান উদ্দেশ্য। এই উদ্যোগের ফলে জেলার বহু মানুষ উন্নত চিকিৎসার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন সংস্থার কর্তৃপক্ষ।
follow us – Newspaper /website/ facebook page
