পদত্যাগ করলেন পৌরপ্রধান উপপৌরপ্রধানসহ ১৯ জন কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি: গতকালই ভেঙে গেছে ডানকুনি পৌরবোর্ড। আর আজ সকালে পদত্যাগ করলেন চাঁপদানী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্রা , উপপৌরপ্রধান বিনয় কুমারসহ ১৯ জন তৃণমূল কাউন্সিলর। পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে সকলেই আজ তাদের পদত্যাগপত্র জমা দেন।

প্রসঙ্গত উল্লেখ্য ২২ সদস্যবিশিষ্ট চাঁপদানী পৌরসভার ২১জন সদস্যই ছিলেন তৃণমূল কংগ্রেসের। পৌরপ্রধান সুরেশ মিশ্রা বলেন, রাজ্যে পালাবদলের পর পৌরসভা চালাতে প্রচুর সমস্যা হচ্ছে । রাজ্য সরকারের কাছ থেকে ঠিকমত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। । সরকারের তরফ থেকে বলা হয়েছে আমরা মাত্র ২মাস হলো ক্ষমতায় এসেছি । এর মধ্যে আমাদের পক্ষে কিছূ করা সম্ভব নয় । তাই আজ আমরা ২০জন কাউন্সিলরই পদত্যাগ করছি। নতুন সরকারের কাছে আবেদন চাঁপদানীবাসী যেন সব রকমের পরিষেবা পান তার দিকে লক্ষ্য রাখবেন।

